রাস্তার পাশে থামানো বাসে অগ্নিসংযোগ রাস্তার পাশে থামানো বাসে অগ্নিসংযোগ - ajkerparibartan.com
রাস্তার পাশে থামানো বাসে অগ্নিসংযোগ

3:20 pm , November 12, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি জামায়াতের অবরোধে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে থামানো বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে মহাসড়কের কাশিপুর এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে।
বরিশাল দক্ষিন ফায়ার ষ্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন জানান, ভোর রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত যুবকরা মহাসড়কের কাশিপুর ভারতীয় ভিসা সেন্টারের পাশে থামানো মা এন্টারপ্রাইজ নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছে। এছাড়াও বাসের জানালা ও সামনের গ্লাস ভাংচুর করেছে। খবর পেয়ে তাদের তিনটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। আগুনে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
রাতে বাসটি মহাসড়কের পাশে রেখে ভেতরে হেলপার রাজু ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান তিনি। তার চিৎকারেই আশপাশের লোকজন ছুটে আসে। হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে কাশিপুর আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভূঁইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে মা এন্টারপ্রাইজের এই বাসটি রাখা ছিলো। অজ্ঞাত ৬/৭ দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ এসে একটি মিনিট্রাক সহ চালককে আটক করে। এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা এসে বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT