3:34 pm , October 25, 2023
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার আউটার ষ্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়ারেস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. হোসেন চৌধুরী, বরিশাল বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বেলুন ফেস্টুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২৩ এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। উদ্বোধনী খেলায় উভয় বিভাগে বরিশাল সদর উপজেলা বনাম আগৈলঝাড়া প্রতিদ্বন্দ্বিতা করেন।
