এসএম ইকবাল স্মরণে শোকসভা এসএম ইকবাল স্মরণে শোকসভা - ajkerparibartan.com
এসএম ইকবাল স্মরণে শোকসভা

3:47 pm , October 21, 2023

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা এসএম ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য বেলায়েত বাবলুর সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।বক্তব্য রাখেন প্রে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি কাজী আল মামুন, অরূপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নাসিম-উল আলম, বীরেন সমাদ্দার, শুভংকর চত্রবর্তী, এম জহির ও কে এম নয়ন। বক্তারা এসএম ইকবালের বর্নাঢ্য জীবনী থেকে শিক্ষা নিতে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। শেষে এসএম ইকবালের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT