3:36 pm , October 18, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী এ্যাড. আফজালুল করিম এর মাতা বরিশাল ৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এ কে এম নুরুল করিম খায়ের মাষ্টার এর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মঙ্গলবার বেলা ১১ টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে তার। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। মরহুমার নামাজে জানাজা রাত ৯ টায় ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ প্রাঙ্গনেঅনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল সহ বিভিন্ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে রাতেই মরহুমাকে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়। জানা গেছে, কিছু দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এর পর থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু কালে তিনি ৫ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
