3:44 pm , July 1, 2022
লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে লালমোহন হিন্দু সমাজ সম্মেলনীর আয়োজনে মদনমোহন ঠাকুর জিউ আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গন থেকে এ রথযাত্রা অনুষ্ঠিত হয়। এতে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। যার কারণে সকল ধর্মের মানুষ আজ শেখ হাসিনার রাস্ট্র শাসনে নিরাপদ।
এমপি শাওন আরও বলেন, লালমোহন-তজুমদ্দিনে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। একসময় এখানে হিন্দু সম্প্রদায় আতঙ্কে থাকতো। তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নেওয়াসহ হয়রানীর শিকার হতে হতো। এখন এই লালমোহন-তজুমদ্দিনেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে।
রথযাত্রা মহোৎসবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, হিন্দু সমাজ সম্মেলনীর জয়ন্ত চন্দ পন্টি, মন্টু রঞ্জন কুন্ড, সুকুমার কর্মকার, শংকর মজুমদার, ইস্কন মন্দিরের সভাপতি বাদল চন্দ, সাধারণ সম্পাদক ডা. রামকৃষ্ণ দাস প্রমূখ।
