2:24 pm , June 25, 2021
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় হঠাৎ করে করোনা সংক্রমন বেড়েছে। গত বুধবার থেকে করোনা সংক্রমন উর্ধ্বমুখী। এ বিষয়ে ভা-ারিয়া হাসপাতালের প্যাথলজিষ্ট মমতা রানী হালদার জানান, বৃহস্পতিবার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নিজ বাসায় কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডাঃ ননী গোপাল রায় জানান, হঠাৎ করে বৃহস্পতিবারসহ গত দুইদিনে করোনা পজেটিভের হার উর্ধ্বমুখী। করোনা সংক্রমনের হার ৫০ ভাগের কাছাকাছি।
