নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ : রহমাতুল্লাহ নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ : রহমাতুল্লাহ - ajkerparibartan.com
নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ : রহমাতুল্লাহ

4:04 pm , February 13, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার অনুষ্ঠিত মতবিনিময় ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রহমাতুল্লাহ বলেন, বরিশাল সদর-৫ সহ সারাদেশে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে জনগণ আবারও প্রমাণ করেছে যে তারা বিএনপি ও জিয়া পরিবারের ওপর আস্থা রাখে। এজন্য তিনি ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের নানা ষড়যন্ত্র হয়েছে। দেশকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি অনিরাপদ রাষ্ট্র হিসেবে দুঃখজনকভাবে পরিচিতি পায়।
রহমাতুল্লাহ বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে সেই ষড়যন্ত্র নস্যাৎ করেছে। একটি নিরাপদ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে। তিনি বলেন, জনগণের এই আস্থার প্রতিদান দিতে আগামী দিনে তারেক রহমান দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জমইয়াতে মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ মাহমুদি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT