ধানের শীষ আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক ধানের শীষ আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক - ajkerparibartan.com
ধানের শীষ আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক

4:08 pm , February 7, 2026

পিরোজপুর-২ আসনে মোয়াজ্জেম হোসেন আলাল

তরিকুল ইসলাম, পিরোজপুর ॥
পিরোজপুরের ভা-ারিয়ায় বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি শুরু থেকেই প্রতিশোধ, প্রতিহিংসা ও বাজে আচরণের রাজনীতি থেকে দূরে আছে। অন্যরা কী করেছে তার পাল্টা জবাব দেওয়ার রাজনীতিতে বিএনপি কখনো যায়নি, ভবিষ্যতেও যাবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় ভা-ারিয়া জিয়া মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পিরোজপুর -২ আসনের ধানের শীষ মনোনিত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন এর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। চিকিৎসা যাতে সঠিকভাবে না হয় সে জন্য ষড়যন্ত্র করা হয়েছে, ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। তারপরও ছয় বছর কারাভোগের পর ফ্যাসিস্ট সরকারের পতনের পর হাসপাতালের বিছানায় শুয়ে বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছেন প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়; শান্তি, সহনশীলতা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে।
আলাল বলেন, এই অবস্থান একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। আমরা কোনো প্রতিশোধমূলক রাজনীতিতে যাব না। বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি।
ধর্মীয় প্রসঙ্গে তিনি বলেন, আজ ধর্মের নামে বাংলাদেশকে বিভাজনের চেষ্টা চলছে। কেউ বলছেন দাঁড়িপাল্লা ইসলামের মধ্যে নেই, কেউ আবার অন্য প্রতীক নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। অথচ একটি দাঁড়িপাল্লা মানুষ বানাতে পারে, একটি ফুটবল মানুষ বানাতে পারে, একটি হাতপাখা আমাদের মা-বোনেরা বানাতে পারে। কিন্তু পৃথিবীর সব মানুষ সব শক্তি একত্র করেও একটি ধানের ভেতরে একটি চাল সৃষ্টি করতে পারে না। ধানের শীষ আল্লাহর বিশেষ নিয়ামতের প্রতীক।
তিনি আরও বলেন, ধর্ম নিয়ে নানা কথা বলা হচ্ছে। বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে আওয়ামী লীগের আমলে তা সরিয়ে ফেলা হয়। তারেক রহমান তাঁর নির্বাচনী ইশতেহারে স্পষ্ট করে বলেছেন, পুনরায় সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা’ এই শব্দগুলো সংযোজন করা হবে।
ধর্ম নিয়ে রাজনীতি ও ব্যবসার সমালোচনা করে আলাল বলেন, যারা আজ দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে ধর্মের কথা বলছেন, তাদের স্মরণ করিয়ে দিতে চাই শেখ হাসিনাও এক সময় বলেছিলেন নুহু আলাইহিস সালামের নৌকায় ভোট দিতে। আবার তাকেই মন্দিরে গিয়ে দেবীর প্রশংসা করতে দেখা গেছে। এসব দ্বিচারিতা মানুষ এখন ভালোভাবেই বুঝে।
ভা-ারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর -২ আসনের ধানের শীষ মনোনিত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রুবেল, ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার,উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT