মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষ ॥ আহত ৮ মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষ ॥ আহত ৮ - ajkerparibartan.com
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষ ॥ আহত ৮

4:23 pm , February 6, 2026

আফজাল হোসেন, ভোলা প্রতিবেদক ॥
ভোলার মনপুরায় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছেন। ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শুক্রবার সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জামায়াতের উত্তর সাকুচিয়া ইউনিয়ন সেক্রেটারি আব্দুর রহিম অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভোট চাইতে গেলে বিএনপির লোকজন বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এতে জামায়াতের প্রায় ৫জন আহত হন।
অন্যদিকে বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন বলেন, ভোট চাওয়ার নামে জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির তিন থেকে চারজন নেতাকর্মী আহত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজি বলেন, বিএনপির নেতাকর্মীরা একটি বাড়িতে ভোট চাইতে গেলে পরবর্তীতে জামায়াতের নেতারাও সেখানে উপস্থিত হন। এ সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং এতে বিএনপির তিনজন আহত হন।
আহতদের মধ্যে বিএনপি সমর্থক হিসেবে রয়েছেন মো: গণি মাঝি, রাসেল হাওলাদার ও গণি মাঝির মা। অপরদিকে জামায়াত সমর্থকদের মধ্যে আহত হয়েছেন মো: ইদ্রিস, মো: রুবেল, তারেক, মাওলানা শরীফ ও মো: সাদ্দাম।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT