নবম পে স্কেল বাস্তবায়ন না হলে ভোট বর্জনের হুমকি সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন না হলে ভোট বর্জনের হুমকি সরকারি কর্মচারীদের - ajkerparibartan.com
নবম পে স্কেল বাস্তবায়ন না হলে ভোট বর্জনের হুমকি সরকারি কর্মচারীদের

4:04 pm , February 5, 2026

হিজলা প্রতিবেদক ॥
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলা শাখার উদ্যোগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে হিজলা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচির পরে উপজেলা মাঠ চত্বরে বিক্ষোভ মিছিল করেন তারা।
উপজেলা সমবায় কর্মকর্তা মো: নুরুল ইসলাম এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক জাবেদ হোসেন রানা।
উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম,উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: ফখরুল ইসলাম,প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,আবুবকর সিদ্দিক লাভলু, জহিরুল ইসলাম,সহকারী শিক্ষক রুহুল আমিন রুবেল,তরিকুল ইসলাম সুমন,আরিফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন-বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার হলেও এই সরকার আমাদের সঙ্গে সবচেয়ে বেশি বৈষম্য করছেন।দীর্ঘ ১১ বছর পর আমরা আশায় বুক বেঁধেছিলাম এবার বুঝি আমাদের কপাল খুলবে।কিন্তু না তীরে এসে তরী ডুবালেন সরকার।আমাদের আশায় গুড়ে বালি দিয়েছেন অর্থ উপদেষ্টা।সরকার আমাদের সঙ্গে,এই জাতির সঙ্গে তামাশা করছেন। আপনারা যদি পে স্কেল বাস্তবায়ন করতে না পারেন,তাহলে এই লোক দেখানো কমিশন কেন গঠন করেছিলেন?আমরা জাতীয় নির্বাচনের আগে ৯ম পে স্কেলের গেজেট আকারে ঘোষণা চাই। নাহলে ভোট বর্জন করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT