5:27 pm , January 28, 2026
মুলাদীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে
মুলাদী প্রতিবেদক ॥
মুলাদীতে সেনাবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশিয় অস্ত্র ও হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় মুলাদী ও হিজলা ক্যাম্পের সেনা সদস্যরা এ যৌথ অভিযান চালায়। এসময় নারীসহ ৮জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে মুলাদী সেনা ক্যাম্পের কমা-ার মেজর তৌফিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা সেনা ক্যাম্প কমা-ার মেজর জাহিদ এর নেতৃত্বে ৩০জন এবং মুলাদী সেনা ক্যাম্প কমান্ডার মেজর তৌফিকের নেতৃত্বে ৫৫জন মোট ৮৫জন সেনা সদস্য সফিপুরের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় অস্ত্র ও মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১টি রিভলবার, বিপুল পরিমান দেশিয় অস্ত্র এবং হাতবোমা তৈরির বিস্ফোরক দ্রব্য ও সরঞ্জামসহ ৮জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বালিয়াতলী গ্রামের ইব্রাহীম তালুকদারের ছেলে জোবায়ের তালুকদার (২৬), দাদন হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২৫), মন্তাজপুর গ্রামের রহিম হাওলাদারের ছেলে রহমাতুল্লাহ (২৫), পশ্চিম বালিয়াতলী গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে তোফাজ্জেল (২৫), উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আনিচ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৫), নেকমত আলী ব্যাপারীর ছেলে লাবন ব্যাপারী (২৮), মোকলেছুর রহমান সরদারের মেয়ে মোরশেদা (৪৫) এবং সরোয়ার হোসেনের মেয়ে মিতু (২০)।
মুলাদী সেনা ক্যাম্প কমান্ডার মেজর তৌফিক বলেন, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ নিয়ন্ত্রণে মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
