ভান্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ব্যাপক গণসংযোগ ভান্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ব্যাপক গণসংযোগ - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের ব্যাপক গণসংযোগ

4:06 pm , January 28, 2026

ভা-ারিয়া প্রতিবেদক ॥
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন প্রচার-প্রচারণার অংশ হিসেবে ভা-ারিয়া বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বুধবার দুপুরে মাহমুদ হোসেন তার কর্মী-সমর্থকদের বিশাল এক বহর নিয়ে ভা-ারিয়া বাজারে প্রচারণা শুরু করেন। তিনি বাজারের প্রতিটি গলি এবং বিপণিবিতানে গিয়ে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এসময় এলাকার উন্নয়নে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ভোটারদের হাতে তার নির্বাচনী প্রতীক ‘ঘোড়া’ মার্কার লিফলেট তুলে দেন। এ সময় পুরো বাজার এলাকায় কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য গেছে।
গণসংযোগকালে মাহমুদ হোসেন বলেন, আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আর এলাকার উন্নয়নের জন্য নির্বাচন করছি। ভা-ারিয়ার মানুষ দীর্ঘদিন যে আশা আকাঙ্খা নিয়ে অপেক্ষা করছে, তা বাস্তবায়ন করতেই আমি আপনাদের কাছে এসেছি। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আলগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা শরিফ, পৌর বিএনপি নেতা হানিফ আল খলিফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাহফুজুল ইসলাম উজ্জল, উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক তারেক আল আমিন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT