কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায় - ajkerparibartan.com
কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

4:05 pm , January 28, 2026

কাউখালী প্রতিবেদক ॥
কাউখালীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে ট্রাফিক আইন বাস্তবায়নে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল জব্দ করে যৌথ বাহিনী। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা ও ফায়ার সার্ভিস এলাকায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আশিষ ও সার্জেন্ট জহিরের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
মোটরসাইকেলের চালকদের হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় এবং ট্রাফিক নিয়ম ভঙ্গের দায়ে ৯টি মামলায় ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT