4:05 pm , January 28, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
‘দক্ষ কাস্টমস, সুরক্ষিত দেশ উন্নয়নের পথে বাংলাদেশ, অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো বরিশালেও আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরিশালের উদ্যোগে নগরীর গ্র্যান্ড পার্কের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরিশালের কমিশনার অরুন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার শেখ শামীম বুলবুল, বরিশাল আরআরএফের অ্যাডিশনাল ডিআইজি আব্দুস সালাম ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় বক্তারা কাস্টমসের আইন সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মেনে কাজ করার আহ্বান জানান।তারা বলেন, বরিশালে কিছু ইটের ভাটা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ভ্যাটের আওতায় নেই, তাদেরকে ভ্যাটের আওতায় আনা হবে। অংশগ্রহণকারীগণ আন্তর্জাতিক কাস্টমস দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
