4:31 pm , January 27, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল অফিসে রিপোর্টার পদে যোগদান করেছেন সাফিন আহমেদ রাতুল। ইতিপূর্বে তিনি ইত্তেফাক বরিশাল অফিসে মাল্টিমিডিয়া রিপোর্টার পদে কর্মরত ছিলেন। গত ১৯ জানুয়ারী সোমবার রিপোর্টার পদে নিয়োগ লাভ করেন। উল্লেখ্য, সাফিন আহমেদ রাতুল দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সুনামের সাথে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন বরিশাল শাখা ও বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে একই অফিসে ফটো সাংবাদিক পদে যোগদান করেছেন সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ১৯ জানুয়ারী সোমবার ফটো সাংবাদিক পদে নিয়োগ লাভ করেন। সাজ্জাদ হোসেন হৃদয় দীর্ঘদিন ধরে স্থানীয় দৈনিক আজকের তালাশ, দৈনিক বরিশালের মুখপত্র পত্রিকায় ফটো সাংবাদিক পদে কর্মরত ছিলেন।
