বরিশালের সংবাদপত্র হকার্স ইউনিয়নে খাদ্য সহায়তা বরিশালের সংবাদপত্র হকার্স ইউনিয়নে খাদ্য সহায়তা - ajkerparibartan.com
বরিশালের সংবাদপত্র হকার্স ইউনিয়নে খাদ্য সহায়তা

3:39 pm , October 10, 2025

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের মানবিক সহায়তার অংশ হিসেবে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে চাল বিতরন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম‘আ সংগঠনটির কার্যালয়ে বসে ১২০ জনের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন দৈনিক পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার খালিদ সাইফুল্লাহ। সম্প্রতি বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ‘র মাধ্যমে জেলা প্রশাসক জানতে পারে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য বর্তমান সময়ে একটু কস্টে জীবন যাপন করছে। এমন সংবাদে জেলা প্রশাসক তাৎক্ষনিক তাদের জন্য সরকারী সহায়তা চাল বরাদ্দ করেন। একই সময়ে আগামি দিনে এমন মানবিক সহায়তার দ্বার খোলা থাকবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT