৬ বছর পর বরিশালে আয়োজন করা হচ্ছে আন্তজার্তিক বানিজ্য মেলা ৬ বছর পর বরিশালে আয়োজন করা হচ্ছে আন্তজার্তিক বানিজ্য মেলা - ajkerparibartan.com
৬ বছর পর বরিশালে আয়োজন করা হচ্ছে আন্তজার্তিক বানিজ্য মেলা

5:19 pm , March 9, 2026

হেলাল উদ্দিন ॥
দীর্ঘ ৬ বছর পর বরিশালে আয়োজন করা হচ্ছে আন্তজার্তিক বানিজ্য মেলার। মেলা আয়োজনের অনুমতির জন্য ইতোমধ্যে বরিশাল জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়েছে আয়োজক প্রতিষ্ঠান বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। এর আগে ২০০০ সালে সর্ব শেষ মেলার আয়োজন করা হয়েছিলো। ২২তম ওই মেলা তৎকালীন ক্ষমতাসীন দলের চাঁদাবাজীর কারনে সফলভাবে আয়োজন করা সম্ভব হয়নি। অনেক স্টল মালিক আসার কথা বলেও পর্যাপ্ত চাঁদাবাজী ও স্টল বরাদ্দে বেশী টাকা দাবীর কারণে মেলায় অংশ গ্রহন করেননি।
আয়োজক প্রতিষ্ঠান বরিশাল চেম্বার অব কমার্স এর সভাপতি মো: এবায়েদুল হক চাঁন বলেন-মেলা আয়োজনের জন্য আমরা জেলা প্রশাসকের কাছে অনুমতি চেয়েছি। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ঈদের পর পরই মেলা শুরু করতে চাই। তিনি বলেন-এবার ভেন্যু পরিবর্তন করে বেলসপার্ক মাঠে মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। এর বাইরে বিনোদনমূলক অনেক ইভেন্ট থাকবে। মেলা ঘিরে কোন ধরনের চাঁদাবাজী করতে দেওয়া হবে না। এছাড়া অশ্লীলতা ও জুয়ার বিষয়টি সম্পূর্নভাবে পরিহার করা হবে।
বরিশালের জেলা প্রশাসক মো: খাইরুল আলম সুমন বলেন-মেলার অনুমতির জন্য আমার কাছে আবেদন করা হয়েছে। আমি সব কিছুৃ যাছাই-বাছাই ও পর্যবেক্ষন করছি। অনুমোদন দেওয়ার আগে আয়োজক কমিটির সাথে আরো আলোচনা করা হবে। মেলায় কোনভাবে জুয়া ও অশ্লীল কিছু বরদাস্ত করা হবে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT