ক্ষতিগ্রস্ত জব্বারের পরিবারের পাশে জামায়াত নেতা বাবর ক্ষতিগ্রস্ত জব্বারের পরিবারের পাশে জামায়াত নেতা বাবর - ajkerparibartan.com
ক্ষতিগ্রস্ত জব্বারের পরিবারের পাশে জামায়াত নেতা বাবর

4:04 pm , October 6, 2025

খবর বিজ্ঞপ্তি ॥ রোববার দিবাগত রাত ১২টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন এর রাজগুরু গ্রামে অগ্নিকান্ডে মৃত আব্দুল জব্বার নামের এক ব্যক্তির ঘর পুরোপুরিভাবে পুড়ে যায়। এ ঘরে মৃত আব্দুল জব্বার এর স্ত্রী ও তার দুই পুত্র সন্তান বসবাস করতো। ঘর পুড়ে যাওয়ায় পুরো পরিবার দিশেহারা হয়ে পড়ে, তাদের মাঝে নেমে আসে হতাশার ছায়া।
পুরো পরিবার যখন শোকাবহ ও হতাশায় জর্জরিত ঠিক তখনই সেই পরিবারের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর আমীর, বরিশাল-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। তিনি উক্ত পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT