4:19 pm , September 3, 2025
খবর বিজ্ঞপ্তি ॥ শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং এনআরবিসি ব্যাংক পিএলসি এর সহযোগিতায় বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগের ব্যাংক কর্মকর্তাদের জন্য সুইফট বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি অভিজাত হোটেলে গত ১ সেপ্টেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। লিড ব্যাংকসমূহের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক সমন্বয়কের ভূমিকা পালন করে কর্মশালার সফল আয়োজন নিশ্চিত করে।
বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের নির্বাহী পরিচালক মধুসূদন বনিক এতে প্রধান অতিথি ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম।
বাংলাদেশ ব্যাংকের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক ড. আরিফ-উর-রহমান, উপ-পরিচালক ইমতিয়াজুর রহমান, সহকারী পরিচালক (আইসিটি) আবুল কাশেম এবং উপ-সহকারী পরিচালক রাজেশ চক্রবর্তী। এছাড়া লিড ব্যাংকসমূহের আন্তর্জাতিক বিভাগ প্রধান ও বরিশাল শাখার প্রধানরা কর্মশালায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-শাহজালাল ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, মার্কেন্টাইল ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধানজিহান আল ফুয়াদ, ট্রাস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান কাজী নাজিম আহমেদ এবং এনআরবিসি ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম।
মূল বক্তব্যে প্রধান অতিথি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যাংকিং খাতে সাইবার ঝুঁকি, জালিয়াতি এবং হ্যাকিং প্রতিরোধে সচেতনতা ও প্রস্তুতি জোরদারের উপর গুরুত্বারোপ করেন।
আলোচকবৃন্দ ব্যাংক খাতে আসন্ন ঋওঘচষঁং-এর বাধ্যতামূলক গ্রহণযোগ্যতার গুরুত্ব তুলে ধরেন এবং ব্যাংক কর্মকর্তাদের সুইফট ম্যাসেজিং স্ট্যান্ডার্ড ও অবকাঠামোগত পরিবর্তনের সঙ্গে সক্রিয়ভাবে খাপ খাওয়ানোর প্রতি উৎসাহিত করেন।
কর্মশালার সমাপনী বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ড. আরিফ-উর-রহমান অংশগ্রহণকারী ব্যাংকসমূহকে ধন্যবাদ জানান এবং সুইফট এর ভবিষ্যৎ উদ্যোগসমূহের সফল বাস্তবায়নে অব্যাহত সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
