নিরীহদের মামলা থেকে মুক্তির দাবি নিরীহদের মামলা থেকে মুক্তির দাবি - ajkerparibartan.com
নিরীহদের মামলা থেকে মুক্তির দাবি

3:59 pm , September 3, 2025

কলাপাড়ায় লামিয়া হত্যা

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে লামিয়া হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানিয়ে  সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বুধবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলার মঞ্জুপাড়া গ্রামের জায়েদা বেগম।
লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়।  লামিয়ার মা  হালিমা বেগমের সহযোগিতায় এই হত্যা হলেও এ মামলায় আসামী করা হয় পার্শ্ববর্তী ইউনিয়নের জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন, হাসানকে।
তিনি বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা আড়াল করতে  নিরীহ গ্রামবাসীদের হত্যা মামলায় আসামী করা হয়েছে।
জায়েদা বেগম দাবি করেন, হালিমা বেগমের কর্মকা- তার মেয়ে লামিয়া দেখে ফেলায় শাহাদুল মাতুব্বর, বশার গাজী, সোহেল গাজী, হাবিব গাজী, আজগরদের সাথে পরামর্শে লামিয়াকে হত্যা করে নিরীহ মানুষের নামে মামলা দায়ের করে।
প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং মামলার সঠিক তদন্তের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এবং নিরীহ গ্রামবাসীদের মামলা থেকে মুক্তির দাবি জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT