3:51 pm , August 30, 2025
নিজস্ব প্রতিবেদক ॥ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত নিউজ পেপার অলিম্পিয়ার্ডের গ্রান্ড ফাইনালে বি গ্রুপে রানারআপ হয়েছে বরিশালের তাহসিন আবির। সে নগরীর অক্সফোর্ড মিশন হাইস্কুলের ৭ম শ্রেণির এ শাখার শিক্ষার্থী।
২৯ আগস্ট শুক্রবার রাজধানী ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে সারাদেশ থেকে আগত ৩ শতাধিক প্রতিযোগীর মধ্যে তাহসিন আবির প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এরআগে বি ক্যাটাগারিতে বরিশাল জেলা ও বিভাগে প্রথম স্থান অর্জন করে তাহসিন আবির। বিভাগীয় ও অঞ্চল পর্যায়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীগণ ঢাকায় গ্রান্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ পায়। এমসিকিউ, লিখিত এবং ভাইভার আলোকে এই চুড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়।
তাহসিন আবিরের পিতা সাংবাদিক আযাদ আলাউদ্দীন দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফ এবং দৈনিক বাংলাদেশ বাণী’র সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। মা আবিদা সুলতানা গৃহিনী। সন্তানের এই সাফল্যে তাঁরা আল্লাহর শুকরিয়া আদায় করেন।
