ভান্ডারিয়ায় ফোন করলেই পৌঁছে যাচ্ছে ফ্রি অক্সিজেন সেবা ভান্ডারিয়ায় ফোন করলেই পৌঁছে যাচ্ছে ফ্রি অক্সিজেন সেবা - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ফোন করলেই পৌঁছে যাচ্ছে ফ্রি অক্সিজেন সেবা

2:29 pm , July 3, 2021

পরিবর্তন ডেস্ক ॥ ভান্ডারিয়া উপজেলায় করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। ফোন করলেই নির্ধারিত স্থানে পৌঁছে যাচ্ছে এ সেবা।পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে উপজেলাবাসীর জন্য গত সপ্তাহ থেকে এই সেবা চালু করা হয়েছে। মুলত বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্সের এ সেবা বাস্তবায়নে কাজ করছে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।সাম্প্রতিক সময়ে পিরোজপুর জেলাজুড়েই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভান্ডারিয়া উপজেলাতেও তার ধারাবাহিকতা রয়েছে। দিন দিন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমানে জেলা ও উপজেলা হাসপাতালগুলোর পাশাপাশি বাড়িতেও চিকিৎসা নিচ্ছেন অনেক আক্রান্ত ব্যক্তি।ফলে বাড়িতে থাকা রোগীদের অবস্থা প্রায়ই মুমূর্ষু হয়ে পড়লে প্রযোজন হয় অক্সিজেনের। রোগীদের এ প্রয়োজনীয়তা মেটাতে নিজ উদ্যোগে বিনামূল্যে এই সেবা চালু করেছেন মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিরাজুল ইসলাম। এছাড়া জরুরীভাবে বাসা থেকে কারো উপজেলা কিংবা জেলা হাসপাতালে যেতে হলেও মিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স সেবাও দেয়া হচ্ছে। মহামারি করোনাকালে এমন সেবা পেয়ে ঐ এলাকার মানুষের ব্যাপক উপকার হচ্ছে বলে তারা জানিয়েছেন।উল্লেখ্য, গত বছর করোনার শুরুতে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভান্ডারিয়া উপজেলার প্রায় ৫৫ হাজার পরিবারে ‘প্রয়োজনে রেখে দিন, প্রয়োজন না হলে অন্যকে দিন’ স্লোগানে ঘরে ঘরে খাবার দিয়ে ব্যাপক আলোচনা এসেছিলেন উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT