3:06 pm , April 18, 2025
কাঠালিয়া প্রতিবেদক ॥ ঝালকাঠির কাঠালিয়ায় বজ্রপাতে অলিউর রহমান বিশ্বাস (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহষ্পতিবার দুপুর ১টায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের বিশ্বাস বাড়ি এলাকার ধানক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পনির হাওলাদার। তিনি বলেন, বজ্রপাতের সময় মাঠে গরু আনতে গিয়ে অলিউর রহমান বিশ্বাস মারা গেছেন। আমরা পুলিশকে উক্ত ঘটনাটি জানিয়েছি। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ কাল-বৈশাখী ঝড় শুরু হলে অলিউর রহমান মাঠে গরু আনতে যান। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী থানা রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
