ভান্ডারিয়ায় এনআরবিসি ব্যাংকের উদ্বোধন ভান্ডারিয়ায় এনআরবিসি ব্যাংকের উদ্বোধন - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় এনআরবিসি ব্যাংকের উদ্বোধন

1:51 pm , June 24, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় এনআরবিসি ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) এর একটি উপ শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের সার্কিট হাউজ সংলগ্ন জেলা পরিষদ মার্কেটে পিরোজপুরর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ ব্যাংকের উদ্বোধন করেন। ব্যাংকের চেয়ারম্যান মি. পারভেজ তমাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা জাতীয় পার্টি জেপি’র আহবায়ক মো. মনিরুল হক মনি জমাদ্দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফাইজুর রশিদ খশরু জমাদ্দার, মঠবাড়ীয়া পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌস প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT