মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানকে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানকে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানকে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

2:52 pm , June 13, 2020

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবিএম ফারুক হাসানকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানী ও তার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান ফারুক হাসান বলেন, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝেরপুল এলাকায় তার ক্রয়কৃত ও পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। কিন্তু প্রতিবেশী মোঃ নিজাম ওরফে আপন, মিজানুর রহমান, আনোয়ারুল ইসলাম ও রোজিনা বেগম তার দখলকৃত জমি অন্যায়ভাবে জবর দখলের চেষ্টা চালায়। এনিয়ে সালিস ব্যবস্থা হলে সাবেক সংসদ সদস্য ডাঃ আনোয়ার হোসেন সহ একাধিক জনপ্রতিনিধি ও গন্যামন্য ব্যক্তিবর্গ রোয়েদাদ নামা তৈরি করে দেন। কিন্তু প্রতিপক্ষরা তা অমান্য করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলাও দিয়েছে। তাছাড়া গত কয়েক দিন পূর্বে প্রতিপক্ষ আনোয়ার ও তার স্ত্রী শিল্পী বেগম অজ্ঞাতনামা লোকজন নিয়ে চেয়ারম্যান ফারুক হাসানের স্ত্রী এমিলি হাসান এর উপর অতর্কিত হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এবিষয় তিনি আইনের আশ্রয় নিলে প্রতিপক্ষরা গত ১০ জুন তার বিরুদ্ধে উল্টো সংবাদ সম্মেলন করে বিভ্রান্ত মূলক সংবাদ প্রকাশ করে। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, আনোয়ার হোসেন, মোঃ ইদ্রিস মিয়া বাদল ওঝা ও ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT