2:44 pm , March 18, 2020
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে আছাদুল হাওলাদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কে ৪ বোতল ফেন্সিড্রিল সহ আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। সে ইকড়ি ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য জামাল হোসেন হাওলাদারের ভাই। থানাসূত্রে জানাযায়, গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ১২ টার দিকে ১১৫ নং ইকড়ি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সামনের সড়কে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তেলিখালী তদন্ত কেন্দ্রের ইনজার্চ এস আই নুরুল আমিন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ এস আই ফোরকান এবং এ এস আই রুবেল অভিযান চালিয়ে আছাদুল হাওলাদারকে ৪ বোতল ফেন্সিড্রিল সহ আটক করে। মাদক ব্যবসায়ী আছাদুল হাওলাদার ইকড়ি গ্রামের আঃ ছঅলেক হাওলাদারের পুত্র।
অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীকে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
