মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী অপহরনকারীর মা গ্রেপ্তার মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী অপহরনকারীর মা গ্রেপ্তার - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী অপহরনকারীর মা গ্রেপ্তার

3:00 pm , March 14, 2020

 

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ মঠবাড়িয়ায় নবম শ্রেণীর মাদ্রসা ছাত্রী (১৩) অপহরণের ঘটনায় জাহানারা বেগম (৪৫) নামে এক নারীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। জাহানারা বেগম উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসি কুদ্দুস মল্লিকের স্ত্রী।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বসিন্দা ও স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর ওই ছাত্রীকে দক্ষিণ মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসি কুদ্দুস মল্লিকের ছেলে আল আমিন উত্যক্ত করে আসছিল। গত ৯ মার্চ আল আমিন ওই ছাত্রীকে কৌশলে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা শুক্রবার রাতে আল আমীনকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করলে পুলিশ আল আমিনের মা জাহানারা বেগমকে গ্রেপ্তার করে।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও বাকি আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT