1:00 am , March 10, 2020
ভা-ারিয়া প্রতিবেদক ॥ করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে ভান্ডারিয়া প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সারে ১১টায় ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন অডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. এইচ এম জহিরুল ইসলাম, ভান্ডারিয়া অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর ররিশদ খসরু, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমূলা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান শফিকুল কবির, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল কবির পান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
