5:00 pm , May 9, 2026
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর রসূলপুর বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারী মাদক ব্যবসায়ী সোহাগী বেগম (২৮) নামক এক নারীকে গ্রেফতার করেছে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (০৯ মে ২০২৬) ভোরে কোতয়ালী মডেল থানাধীন ওই এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জানান তানভীর হোসেন খান জানান, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৪০ ঘটিকায় রসূলপুর বস্তির সোহাগীর বাসায় হানা দেয়। এরপর বাসা তল্লাশি চালালে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ঘরের ভেতরে থাকা একটি ওয়ারড্রবের ড্রয়ার থেকে ১০৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকের লভ্যাংশের নগদ ৬ লক্ষ ৯৯ হাজার ৮৩০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়। তবে ডিএনসি’র উপস্থিতি টের পেয়ে সোহাগীর স্বামী রেজাউল শিকদার রেজা (৩০) পালিয়ে যেতে সক্ষম হয়। এই দম্পতি দীর্ঘদিন ধরে রসূলপুর এলাকায় তাদের দোতলা টিনের ঘরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো বলে জানা গেছে। উপ-পরিচালক আরো জানান, আটককৃত সোহাগী বেগম ও পলাতক রেজাউল শিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বরিশাল জেলা থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
