4:57 pm , May 9, 2026
নিজস্ব প্রতিবদেক ॥
সরকারের পরিকল্পনা তুলে ধরতে বিএনপিসহ দলের তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীনের ভুয়সী প্রশংসা করেছেন। বিএনপি চেয়ারম্যান বরিশালের প্রশাসকের উদাহরণ টেনে বলেন, তিনি বরিশালের ঐতিহ্যবাহি বেলস্ পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পার্কের বৃক্ষরাজির সৌন্দর্য্য বর্ধিত করে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন। অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতেও এ ধরণের জনহিতকর কাজ অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন। শনিবার বেলা পৌনে ১১টায় ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
