4:09 pm , May 9, 2026
ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া পৌরসভার আয়োজনে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় পৌর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান, পৗরসভার সচিব মোঃ আনোয়ার হোসেন এবং বিডি ক্লিন ভা-ারিয়া উপজেলা সমন্বয়ক মোঃ মেহেদী হাসান সহ অনেকে। এ সময় ভা-ারিয়া রিজার্ভ পুকুর পাড় ও সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ হাসিবুল হাসান বলেন, নাগরিকদের জন্য একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও আধুনিক পৌরসভা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা সৃষ্টি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
