ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন এর ১২ তম মৃত্যু বার্ষিকী ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন এর ১২ তম মৃত্যু বার্ষিকী - ajkerparibartan.com
ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন এর ১২ তম মৃত্যু বার্ষিকী

4:37 pm , May 7, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
৮ মে ২০২৫ ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বরিশাল কিশোর মজলিস ও পাঠাগার এর প্রতিষ্ঠাতা প্রয়াত এ কে এম আজহার উদ্দিন এর ১২ তম মৃত্যু বার্ষিকী।
আজহার উদ্দিন ১৯৩৫ সালে ২২ ডিসেম্বর বরিশালে দক্ষিণ আলেকান্দাস্হ এক সন্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ২০১৪ সালে ৮ মে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যু বরন করেন।
বরিশালের আছমত আলী খান ইনস্টিটিউট ( এ কে স্কুল) দশম শ্রেণির ছাত্র এবং স্কুলের জেনারেল ক্যাপ্টেন ছিলেন। ২১ ফেব্রুয়ারী ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারী বরিশালে বরিশালে আজহার উদ্দিনের নেতৃত্বে প্রথম বিক্ষোভ মিছিল এবং অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
১৯৫৩ সালে বরিশাল কিশোর মজলিস ও পাঠাগার স্হাপন করেন, পরবর্তীতে একই জায়গায় ১৯৫৯ সালে বরিশাল কিশোর মজলিস প্রাথমিক বিদ্যালয়, ১৯৭১ সালে এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিস্ঠা করেন। ১৯৮৫ সালে প্রতিস্ঠিত হয় বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, তিনি উক্ত কলেজের প্রতিস্ঠাতা ট্রেজারার ছিলেন।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন শিক্ষা ট্রাস্ট এবং পরিবারের উদ্যোগে এলাকার মসজিদ গুলোতে বাদ আসর দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন মাদ্রাসায় এতিম শিশুদের এবং অসহায় মানুষদের দুপুরের উন্নত মানের খাবারের আয়োজন করা হয়েছে।
প্রয়াত আজহার উদ্দিন এর মেঝ ছেলে আবিস্কার প্রতিস্ঠাতা আবু বকর ছিদ্দিক সোহেল, বরিশাল বাসীর কাছে তার রুহের মাগফেরাত ও দোয়া কামনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT