নেগাবান মন্টুকে হাসপাতালে দেখতে গেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী নেগাবান মন্টুকে হাসপাতালে দেখতে গেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী - ajkerparibartan.com
নেগাবান মন্টুকে হাসপাতালে দেখতে গেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

4:06 pm , April 18, 2026

বিশেষ প্রতিবেদক ॥
বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোঃ জহির উদ্দিন স্বপন এমপি।
ডেইলি অবজারভার এর বরিশাল প্রতিনিধি ইসমাইল হোসেন নেগাবান অসুস্থবস্থায় বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যলয় হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে শনিবার সকালে সেখানে ছুটে যান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি অসুস্থ ইসমাইল হোসেনের শারিরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার শয্যাপাশে কিছু সময় কাটান। এসময় হাসপাতালের দায়িত্বশীল চিকিৎসকরা তার সাথে ছিলেন। চিকিৎসকরা জানান, ইতোমধ্যে ইসমাইল হোসেনের দেহে অস্ত্রপচারের সব ধরনের প্রাক-প্রস্ততি সম্পন্ন হয়েছে । ফলে খুব শিঘ্রই অস্ত্রপচার সম্ভব হবে।
বাম পায়ের হিপজয়েন্ট ভেঙে ইসমাইল হোসেন নেগাবান গত কয়েকমাস ধরে বরিশালে চিকিৎসা গ্রহন শেষে চিকিৎসকের পরামর্শে সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইসমাইল হোসেনের পরিবারের সদসদেরও খোঁজ খবর নেন। এসময় মন্ত্রী ইসমাইল হোসেনের চিকিৎসা সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেকও তার হাতে তুলে দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT