4:10 pm , April 18, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
ভোজ্য তেল ও জ্বালানি সংকট নিরসন, সিন্ডিকেটমুক্ত বাজার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দখলমুক্ত নগরী গঠনের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউনহলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ক্যাব ইয়ুথ ফোরাম অব বরিশাল।মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ক্যাব ইয়ুথ ফোরাম অব বরিশালের সদস্য দিগন্ত রায় দিপ্তের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোজ্য তেল, জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। বাজারে অস্থিরতা ও সিন্ডিকেটের দৌরাত্ম্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে, যা নি¤œ ও মধ্যবিত্ত মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মানববন্ধনে উত্থাপিত দাবিসমূহের মধ্যে ছিল : ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, স্ট্রিট ফুডকে স্বাস্থ্যসম্মত করতে কার্যকর নজরদারি জোরদার, বিসিসির আওতাধীন হোটেলগুলোতে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিতকরণ, নিয়মিত বাজার মনিটরিং বৃদ্ধি, জ্বালানি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, বাজারে সিন্ডিকেট প্রতিরোধে কঠোর ব্যবস্থা এবং অবৈধ অটো ও রিকশা নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট উৎপাদন কারখানা বন্ধ করা। এসময়ে বরিশাল ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত তার বক্তব্যে বলেন, “ভোজ্য তেল ও জ্বালানি সংকট নতুন কোনো সমস্যা নয়; এটি দীর্ঘদিন ধরে চলমান। কিন্তু এ সংকট নিরসনে কার্যকর উদ্যোগের অভাব স্পষ্ট। বিদ্যুৎ সংকটও প্রকট আকার ধারণ করেছে। বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নেই। নিয়মিত বাজার মনিটরিং জোরদার করতে হবে এবং মুনাফাখোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।” ক্যাব ইয়ুথ ফোরাম অব বরিশালের আহ্বায়ক ও মানববন্ধনের সভাপতি মুহম্মদ ইমন খন্দকার হৃদয় বলেন,” বৈশ্বিক সংকটের কারণ দেখিয়ে বর্তমান জনগণকে নাভিশ্বাস পরিস্থিতির ভিতরে ফেলানো হয়েছে। ভোজ্য তেল, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্রভাবে দেখা দেখা দিয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বরিশাল ক্যাবের কার্যনির্বাহী সদস্য এ্যাড. সুভাষ দাস নিতাই, কার্যনির্বাহী সদস্য এস. এম. আব্দুল্লাহ, ইয়ুথ ফোরাম অব বরিশালের অভিযান ও মনিটরিং বিষয়ক সম্পাদক মো. শিহাব আহমেদ, খাদ্য বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আদ্রিয়ান, দপ্তর সম্পাদক মুহাম্মদ আসেম উর রিওন এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আরিফ বিল্লাহ প্রমুখ।
