4:18 pm , April 17, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘ ১ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন মাহমুদুল হক খান মামুন। গতকাল দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন তিনি। কারাগার থেকে বের হয়েই দ্রুত মোটরসাইকেল যোগে চলে যান তিনি। ঢাকা এবং বরিশালে মোট ৬টি মামলা রয়েছে খান মামুনের বিরুদ্ধে। গত বছরের ১৮ এপ্রিল ঢাকার উত্তরার বাসা থেকে খান মামুনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। খান মামুনের বিরুদ্ধে ঢাকায় ৩টি হত্যা মামলা এবং বরিশালে ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনায় আরো ৩টি মামলা রয়েছে। উল্লেখ্য, মাহমুদুল হক খান মামুন বরিশাল যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
