4:32 pm , April 17, 2026
খবর বিজ্ঞপ্তি ॥ বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মানিক-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং কিছু সময় সেখানে অবস্থান করে তাদের সান্ত¡না দেন।পরিবারের সদস্যদের সাথে আলাপকালে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, “আনোয়ার হোসেন মানিক ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তার মৃত্যুতে জাতীয়তাবাদী আদর্শের যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হবার নয়। আমরা একজন দক্ষ সংগঠককে হারালাম।”তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করার জন্য দোয়া করেন।সাক্ষাৎকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুম মানিকের রাজনৈতিক জীবনের স্মৃতি চারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হলের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা ইকবাল রশিদ অপুর ছোট ভাই মির্জা মোহাম্মদ অপুর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিসিসি প্রশাসক মরহুমের বাসভবনে যান। এসময় তিনি শোকাতুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের ধৈর্য ধারণের সান্ত¡না দেন।?বাসভবনে উপস্থিত হয়ে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন মির্জা মোহাম্মদ অপুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। তিনি বলেন, “অল্প বয়সে এমন মেধাবী প্রাণের চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি আল্লাহ যেন পরিবারটিকে দান করেন।”
