4:20 pm , April 17, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উদযাপিত হয়েছে সময় টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (১৭ এপ্র?িল) বিকেলে মহানগরীর কালিবাড়ি রোড এলাকার সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো অফিসে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে আয়োজন সম্পন্ন হয়।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। উপস্থিত অতিথিরা সংবাদ প্রচারে সময় টেলিভিশনের বস্তু নিষ্ঠতা, নিরপেক্ষতা বজায় রাখা এবং আগামীর পথ চলায় এই ধারা অব্যাহত থাকবে এমন আশা ব্যক্ত করেন।
বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (এসপি) রুনা লায়লা, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের প্রতিনিধি মাওলানা নাসির উদ্দিন নাইস, এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মূসা, গণঅধিকার পরিষদের রফিকুল ইসলাম রাসেল, যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, ডেইলি স্টারের বরিশাল প্রতিনিধি সুশান্ত ঘোষ, একুশে টিভির সুখেন্দু এদবর, সমকাল বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী, আজকের পত্রিকার ব্যুরো প্রধান খান রফিক, বাংলাভিশন বরিশালের প্রতিনিধি শাহীন হাসান, দীপ্ত টিভি বরিশাল ব্যুরো প্র?ধান মর্তুজা জুয়েল, মাই টিভির বরিশাল ব্যুরো প্রধান পারভেজ রাসেল, বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান সাইদ মেমন, বনিক বার্তার ব্যুরো প্রধান এম মিরাজ, চ্যানেন নাইন এর রিপোর্টার আরিফুর রহমান, কালের কন্ঠের মোঃ সুহাদ, স্টার নিউজের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান আরটিভির বরিশাল প্রতিনিধি আলী জসীম, একাত্তর টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি জুয়েল, মোহনা টিভির তুহিন ইসলাম, জাগো নিউজের শাওন খান, বরিশাল ক্র?াইম নিউজের প্রকাশক-সম্পাদক খন্দকার রাকিব, যুগান্তর বরিশাল ব্যুরো রিপোর্টার মনিকা, আজকের পত্রিকার মেহেদী হাসান রাতুল, সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা। এছাড়াও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান, আভাসের নির্বাহী পরিচালক ও উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল, বরিশাল সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, মিজান কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমানসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী প্রায় দুই শতাধিক অতিথি। বক্তব্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ‘সময় টেলিভিশন সবার বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারে সচেষ্ট থাকে। দেশের মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যাবে।’ এছাড়াও বক্তারা সময় টেলিভিশনের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
