4:40 pm , April 16, 2026
আহ্বায়ক মনির-সদস্য সচিব রহমান খান
নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় ও আসন্ন জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সংগঠনকে পুনর্গঠন ও গতিশীল করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনির হাওলাদার। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. ইমরান কবির, মো. সালাম হাওলাদার, মো. শাহীন হাওলাদার, সরফ আলী হাওলাদার এবং মো. হাবিবুর রহমান। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রহমান খান। যোগযোগ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ জাকির হোসেন রহিম।
এছাড়াও কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মো. এনামুল হক, মো. ফিরোজ ফকির, মো. কিরোজ ফরাজী, মো. তৌফাজ্জেল খান, মো. জাকির শিকদার, মো. আলাউদ্দিন, মোঃ সহিদ হোসেন, মোঃ মাহাবুব হাওলাদার, মোঃ রাসেদ, মোঃ সহিদুল হাওলাদার, মোঃ জাহাঙ্গীর তালুকদার, মোঃ মামুন হাওলাদার, মোঃ উজ্জল জোমাদ্দার, মোঃ মামুন, মোঃ ফিরোজ ফরাজী, মোঃ আলিম, মোঃ মামুন হোসেন, মোঃ নাছির খান, মোঃ আলী আকবর সরদার, মোঃ সালাম, মোঃ হানিফ হাওলাদার, মোঃ সাহাব উদ্দিন, মোঃ আলী হোসেন, আঃ রহিম হাওলাদার, সোহেল খান, মেহেদী হাসান বাবু। নেতৃবৃন্দ জানান, নতুন এই কমিটি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, বরিশাল জেলা দক্ষিণের সভাপতি মো. রুস্তম আলী মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
