4:23 pm , March 31, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে নতুন করে যুক্ত হয়েছে একটি অটোমেটিক গার্বেজ ডাম্প ট্রাক ও ৩টি গার্বেজ ডাম্প ট্রাক। গতকাল মঙ্গলবার নগরভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউ সড়কে গার্বেজ ডাম্প ট্রাক ও ৩টি গার্বেজ ডাম্প ট্রাক-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম শুভ্র, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) জহিরুল ইসলাম টিপু, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
