ভান্ডারিয়ায় বিদেশী পিস্তল সহ একজনকে আটক ভান্ডারিয়ায় বিদেশী পিস্তল সহ একজনকে আটক - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় বিদেশী পিস্তল সহ একজনকে আটক

4:43 pm , February 25, 2026

ভা-ারিয়া প্রতিবেদক ॥
ভান্ডারিয়ায় অস্ত্র ও গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে একজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এসময় উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকার নির্মানাধীন ইট সলিং রাস্তার সামনে গেলে মো. আলীম খান নামে ঐ ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যেতে গেলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে তার বসতঘরের নিজ শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশী পিস্তল,  একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান বলেন, গত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিদেশী অস্ত্রসহ আলীম খান নামে একজনকে আটক করেছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT