4:57 pm , February 24, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসের জামিন দেওয়াকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এসময় ম্যাজিস্ট্রেট শরীয়তুল্লাহ এজলাস কক্ষে বিএনপিপন্থী আইনজীবীগণ রক্ষিত আসবাবপত্র বেঞ্চ চেয়ার টেবিল, এলোমেলো করে ফেলে দেয়।
সাবেক সংসদ সদস্য তালুকার মোঃ ইউনুসের গতকালের জামিন প্রদানকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। জামিন দেওয়ার প্রতিবাদে বিএনপি পন্থী আইনজীবীরা গতকাল আদালত বর্জন করেন এবং কোর্ট চত্তর এলাকায় সকাল ১০ টা ২০ মিনিটের সময় প্রতিবাদ সমাবেশ করেন। সেখানে আদালত বর্জনের ঘোষনা দিয়ে আইনজীবীরা বিভিন্ন সেøাগান দেন। পরবর্তীতে সকাল ১১ টায় মহানগর দায়রা জজের সাথে অত্র আদালতের ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনায় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শরীয়তুল্লাহ কোর্ট পরিচালনা শুরু করেন। এ সময় কোর্টে দায়িত্বরত জি আরও নথিপত্র উপস্থাপন করার সময় হট্টগোলের সৃষ্টি হয়।
আদালতের কার্যক্রম পরিচালনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাদিকুর রহমান লিংকন এবং এডভোকেট মিজানুর রহমানের নেতৃত্বে আদালত পরিচালনার বিরোধিতা করেন। এ সময় বরিশাল জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর দায়রা আদালতের পিপি নাজিম উদ্দিন পান্না, মির্জা রিয়াজ হোসেন, এডভোকেট মহাসিন মন্টু আদালত কার্যক্রমের তীব্র বিরোধীতা করেন।
একপর্যায়ে আদালত পরিচালনার বিচার কাজে একজন এডভোকেট অংশগ্রহণ করলে তাকে বের করে দেয় আইনজীবীরা। এদিকে আজ থেকে আইনজীবীরা আদালতের কার্যক্রমে পুনরায় অংশগ্রহণ করবেন এবং বিচারকার্য যথাসময়ে পরিচালিত হবে বলিয়া জানিয়েছেন পিপি এ্যাড. আবুল কালাম আজাদ। এ ব্যাপারে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, আদালত এজলাসে হট্টগোলের ঘটনা শুনেছি। আমি ওখানে ছিলাম না তাই কিছু বলতে পারব না। তবে যারা হট্টগোল করেছে তারা ঠিক কাজ করেনি। পরে সিআইডির একটি টিম আদালতের এজলাস এবং আইজীবীদের বসার স্থান পরিদর্শন করেন।
