মন্ত্রী হয়ে প্রথমবার বরিশাল আসছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রী হয়ে প্রথমবার বরিশাল আসছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন - ajkerparibartan.com
মন্ত্রী হয়ে প্রথমবার বরিশাল আসছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

4:54 pm , February 20, 2026

নিজস্ব প্রতিবেদক ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এর মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি দুই দিনের সরকারি সফরে আজ বরিশাল আসছেন। সফরকালে তিনি বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি সকালে মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমীতে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। পরে তিনি আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিবেন। একই দিন বিকেলে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ এবং সরিকলস্থ বাসভবনে রাত্রিযাপন করবেন।
পরদিন ২২ ফেব্রুয়ারি সকালে গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিবেন। পরে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে সরিকলস্থ বাসভবনে অবস্থান করবেন।
২৩ ফেব্রুয়ারি সকালে গৌরনদী নিজ বাসভবন থেকে সড়কপথে রাজধানী ঢাকা এর উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সফরের মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম ও তথ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT