আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া চলতে পারে না : স্বপন আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া চলতে পারে না : স্বপন - ajkerparibartan.com
আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া চলতে পারে না : স্বপন

3:33 pm , February 15, 2026

আগৈলঝাড়া প্রতিবেদক ॥
আধুনিক সভ্যতাতে গনমাধ্যম ছাড়া চলতে পারে না। রাজনীতি ও গনমাধ্যম এই দুটি হচ্ছে চলমান প্রক্রিয়া। মাদকমুক্ত তরুন সমাজ গড়তে আমি সর্বোচ্চ গুরুত্ব দেবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়  এ কথা বলেন।
শুক্রবার রাতে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল রিপনের সঞ্চলনায়  তিনি আরো বলেন-অবকাঠামো উন্নয়ন তো এমনিতেই করা লাগবে। আর এই সকল কাজ খুবই গুরুপ্তপূর্ন। অবকাঠামো উন্নয়ন এটা কোন কাজেই লাগে না, যদি একটা সমাজে  মূল্যবোধ না থকে। বিগত সরকার কিন্তু কম উন্নয়ন করেনি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মো. সাইফুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, সাংবাদিক আকাশ মাহামুদ, লুৎফর রহমান মানিক প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT