3:57 pm , February 14, 2026
নিজস্ব প্রতিবেদক ॥
চকবাজারে অবস্থিত জামে এবাদুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন ক্বারী বাকি বিল্লাহ (৫৭) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ কন্যা রেখে গেছেন। শনিবার আছর বাদ নামাজে জানাজা জামে এবাদুল্লাহ মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। তিনি ৩৫ বছর ধরে জামে এবাদুল্লাহ মসজিদে সুনামের সাথে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছিলেন। পাথরঘাটা নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে মসজিদের খতিব আলহাজ্ব নুরুর রহমান বেগ জানিয়েছেন।
