বাকেরগঞ্জ-৬ আসনে ৬ প্রার্থীর তিনজনের জামানত বাজেয়াপ্ত বাকেরগঞ্জ-৬ আসনে ৬ প্রার্থীর তিনজনের জামানত বাজেয়াপ্ত - ajkerparibartan.com
বাকেরগঞ্জ-৬ আসনে ৬ প্রার্থীর তিনজনের জামানত বাজেয়াপ্ত

3:51 pm , February 14, 2026

বাকেররগঞ্জ প্রতিবেদক ॥
বরিশাল-৬ (বাকেররগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ, বাংলাদেশ মুসলিম লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন : গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিয়া ১৩৭ ভোট, বাংলাদেশ মুসলিম লীগের মুফতি আবদুল কুদ্দুস ২৩৮ ভোট ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান ৩৪৪ ভোট।
এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান। তিনি পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৫ হাজার ৫৩৩ ভোট। ফলে এ আসনে বিএনপির প্রার্থী ২৬ হাজার ৫শ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT