3:50 pm , February 14, 2026
বাকেরগঞ্জ প্রতিবেদক ॥
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যাত্রীবাহী লাবিবা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে পরিবহনে থাকা হেলপার জিহাদ নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় পরিবহনে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার দুপুরের দিকে পটুয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লাবিবা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০০৫৪) বাকেরগঞ্জ মহাসড়কের দুধলমৌ নামক স্থানে পৌঁছলে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। পরিবহনটি দুমড়ে কিছু অংশ খাদের পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর ইসলাম জানান, দুর্ঘটনার দুইঘন্টা পর পরিবহনটির নিচ থেকে হেলপার জিহাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
