জয়নুল আবেদীনের জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে বাবুগঞ্জে মিছিল জয়নুল আবেদীনের জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে বাবুগঞ্জে মিছিল - ajkerparibartan.com
জয়নুল আবেদীনের জয়ের পরই মন্ত্রিত্বের দাবিতে বাবুগঞ্জে মিছিল

3:47 pm , February 14, 2026

বাবুগঞ্জ প্রতিবেদক ॥
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন কে মন্ত্রিসভার সদস্য হিসেবে মনোনীত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাবুগঞ্জ উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার ও সাধারণ সম্পাদক মোস্তফা দুয়ারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, বিএনপি নেতা মনিরুজ্জামান খোকন মাস্টার, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহবায়ক এইচএম লিমন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আজিজুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, যুগ্ম আহ্বায়ক যুবায়ের হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আসিফ সিকদার ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কৃষি কলেজ ছাত্রদল নেতা সালমান মাহমুদ, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফিরদাউস খান, ছাত্রদল নেতা মোহাম্মদ আজাদ হোসেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বরিশাল-৩ আসন দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্খিত অগ্রগতি নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে কার্যকর নেতৃত্ব অপরিহার্য। সেই বিবেচনায় সদ্য নবনির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন একজন পরীক্ষিত, প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার দাবিদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT