পরাজিত হয়েও হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর পাশে থাকার ঘোষণা জামায়াত প্রার্থীর পরাজিত হয়েও হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর পাশে থাকার ঘোষণা জামায়াত প্রার্থীর - ajkerparibartan.com
পরাজিত হয়েও হিজলা-মেহেন্দিগঞ্জবাসীর পাশে থাকার ঘোষণা জামায়াত প্রার্থীর

4:07 pm , February 13, 2026

নিজস্ব প্রতিবেদক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়েও হেরে গেছেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবদুল জব্বার। সেখানে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান। আর দাঁড়িপাল্লার অর্ধেক ভোট পেয়ে ৩য় অবস্থানে গেছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মো: আবুল খায়ের।
বেসরকারীভাবে চুড়ান্ত ফলাফল ঘোষণার পর জনগণের রায় মেনে নেন পরাজিত প্রার্থী আবদুল জব্বার। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে লিখেছেন, “প্রিয় মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজিরহাটের জনসাধারণ আপনাদেরকে  কৃতজ্ঞতা জানাচ্ছি। ?নির্বাচনে জয় পরাজয় থাকবে কিন্তু আপনাদের ভালোবাসা ও সহযোগিতা অনেক পেয়েছি। ?আমরা চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ফয়সালা। ?এই কঠিন কাজে যারা সাথে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া। ?আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT