3:36 pm , February 13, 2026
গৌরনদী প্রতিবেদক ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এর বিজয় উপলক্ষে গৌরনদীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জুমা বাদ সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হোসেন মিয়া, রফিকুল ইসলাম কাজল, অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
