নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে সেনা সদস্যরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে সেনা সদস্যরা - ajkerparibartan.com
নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে সেনা সদস্যরা

3:21 pm , February 8, 2026

বিশেষ প্রতিবেদক ॥
সাংবিধানিকভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাতে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিতে কাজ করবে সেনাবাহিনী। রোববার বরিশালের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর সৈকত নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনা বাহিনী সম্পূর্ণ নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে কাজ করবে বলে জানান। নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল মহানগরীর এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে এ সভায় সেনাবাহিনীর বরিশাল ক্যাম্প কমান্ডার মেজর সৈকত বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসন ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বলে জানিয়ে আগামীতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।  মেজর  সৈকত বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে না। সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য সংবিধান অনুসরন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। যাতে সকলে নিশ্চিন্তে, শান্তিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
বরিশাল মহানগরী এলাকায় সার্বিক পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে আছে বলে জানিয়ে  স্থানীয় প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী সার্বক্ষনিকভাবে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। সেনাবাহিনী গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন  মেজর সৈকত।
মতবিনিময় সভায় মেজর রাকিব ও ক্যাপ্টেন মেহেদী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT